শ্রীলঙ্কা সফরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার আশাবাদ রেখেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অতীত দেখবেন শ্রীলঙ্কায় খুব ভালো খেলার রেকর্ড আমাদের নেই। গত কিছুদিন যাবৎ আমরা যেভাবে ক্রিকেট খেলে চলেছি, তা যদি শতভাগ করতে পারি তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারব আমরা।’ তিনি বলেন, ‘দলে বেশ কিছু ক্রিকেটার এসেছেন। যারা এক-দেড় বছর সময় ধরে ভালো ক্রিকেট খেলছেন।’
ইতঃপূর্বে শ্রীলঙ্কায় ভালো না খেলা প্রসঙ্গে তিনি বলেন, শুধু শ্রীলঙ্কাই নয়, কোনো দেশেই আমাদের সেরকম ক্রিকেট খেলার নজির নেই। এর কারণ হতে পারে দলে পরিবর্তন। বলতে পারেন অভিজ্ঞতায় পিছিয়ে থেকেই আমাদের হারতে হয়। তবে এবার যারা দলে রয়েছেন তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো খেলেছেন। অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে ইনশাল্লাহ ভালো ক্রিকেট খেলব আমরা। সাকিব প্রসঙ্গে বলতে যেয়ে তিনি বলেন, ‘সাকিবের না থাকাটা অনেক বড় তি। কেউ ইনজুরিতে পাড়লে কিছু করার থাকে না। তার জায়গা পূরণ করা খুবই কঠিন। সেখানে যারা এসেছেন তারা গত সিরিজে খুবই ভালো খেলেছেন।’
শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ে সফর। মুশফিক বলেন, জিম্বাবুয়ের সাথে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। একই সাথে শ্রীলঙ্কায় এই বছর আমরা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলব। হোমে ভালো খেলার ধারাবাহিকতা যেন বাইরেও ধরে রাখতে পারি। আমরা শ্রীলঙ্কায় ভালো করতে চাই। ধারাবাহিকতা রাখতে পারলে জিম্বাবুয়ে গিয়েও ভালো খেলতে পারব। প্রশ্ন ছিল শ্রীলঙ্কায় সাত টেস্টের ছয়টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে আগে। অধিনায়ক হিসেবে নিশ্চয়ই তা মাথায় রেখে খেলবেন। এবারের সফরে সাফল্যের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? তিনি বলেন, ‘খেয়াল করে দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপে যে সিরিজটা খেলেছি কেউ কিন্তু ভাবেইনি এত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। একটা কথা সবসময়ই বলি, আমরা যেন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি।’
শ্রীলঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে স্পোর্টিং উইকেট হয়। এটা সবার জন্য সমান সুবিধার। তাদের জয়াবর্ধনের মতো খেলোয়াড় খেলবে না, তাদের জন্য বড় ক্ষতি। সাঙ্গাকারাও অনিশ্চিত। ১০ হাজার রান করা দুইজন খেলোয়াড় না খেললে শক্তি কমবে ওদের। শ্রীলঙ্কার বোলিং আক্রমণও খুব আহামরি বলব না। মুরালি-ভাস যাওয়ার পর ওরা খুব কম টেস্টই জিতেছে। আমাদের জন্য গত সাত-আট বছরের মধ্যে এটাই সবচেয়ে ভালো সুযোগ ওখানে গিয়ে ভালো ক্রিকেট খেলার।’
No comments:
Post a Comment